সিদ্দিকী বলেন, আমি শুধু আমার বিশ্বাসের কথা বলেছি। এতে কারও কারও আঘাত লাগতে পারে। এবং তারাও আমাকে আঘাত করে মতামত প্রকাশ করছে। এ বিষয়ে আওয়ামী লীগের কোনও নেতা বা প্রধানমন্ত্রীর সাথেও তার কোন কথা হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের একটি অনুষ্ঠানে তিনি কি বলেছেন, তার একটি অডিও বাজিয়ে শোনাতে চাইলে তিনি বলেন, এটা তাকে শোনানোর প্রয়োজন নেই। কারণ তিনি কি বলেছেন সেটা তিনি জানেন। এবং তার দায়িত্ব তিনি নিচ্ছেন। তিনি বলেন, যা রেকর্ড করা আছে। সেটা ঠিকই আছে। আমি ওই কথার ১০০ ভাগ দায়িত্ব নিচ্ছি।
লতিফ সিদ্দিকী বলেন, অনুতাপ করার কিছু নেই। প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় তাকে কিছু দায়িত্ব দিয়েছেন। তিনি যেটা ভালো মনে করবেন সেটা তিনি করবেন। আমি যদি তার বোঝা হয়ে যাই তাহলে তার বোঝা রাখবেন কেনো? সিদ্দিকী বলেন, তিনি বাংলাদেশে বসে এই মন্তব্য করেন নি। তিনি বলেন, আমি ভাবছিলাম মুক্ত পৃথিবীতে আসছি, যেখানে সবাই মুক্ত বিহঙ্গ, কোনও কিছুতেই বাধা নাই। এখানে যে কালো বিড়াল এতো রয়ে গেছে- তাতো আমি জানি না।




