মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়দুই লঞ্চের মাঝে পড়ে নৌকা ডুবিতে মা-ছেলে নিহত

দুই লঞ্চের মাঝে পড়ে নৌকা ডুবিতে মা-ছেলে নিহত

সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে দুই লঞ্চের মাঝে পড়ে নৌকা ডুবিতে মা-ছেলে নিহত হয়েছেন। বুধবার সকালে কেরানীগঞ্জের আদানগর খেয়াঘাট থেকে সদরঘাটে আসার পথে তাদের বহনকারী নৌকাটি মাঝ নদীতে দুটি লঞ্চের চাপায় পড়ে ডুবে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা খাদিজা বেগম (২৮) ও ছেলে ওবায়দুল্লা (১)।  দক্ষিণ কেরাণীগঞ্জ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ