সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২৪ কার্টন বিদেশি সিগারেট আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২৪ কার্টন বিদেশি সিগারেট আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২৪ কার্টন বিদেশি সিগারেট আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার বিকেলে পাকিস্তান থেকে আসা পিকে ২৬৬ নম্বর ফ্লাইটের এক যাত্রীর নিকট থেকে এ সিগারেট আটক করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) রুহুল আমীন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় ওই যাত্রীকে সন্দেহ হয়। পরবর্তীতে তার লাগেজ তল্লাশি করে ১২৪ কার্টন সিগারেট আটক করা হয়। তবে এ ঘটনায় যাত্রী আটক করার বিধান না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ