রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাতকানিয়ায় তিন দুর্ধর্ষ শিবির ক্যাডার গ্রেপ্তার

সাতকানিয়ায় তিন দুর্ধর্ষ শিবির ক্যাডার গ্রেপ্তার

সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন দুর্ধর্ষ শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার গভীর রাতে উপজেলার সোনাকানিয়া, কাঞ্চনা, বাজালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মোজাহার প্রকাশ মোজাহার মেম্বার (৩৮), মাঈনুদ্দিন প্রকাশ বোমা মাঈনুদ্দিন (২৩) ও মো. আতিক (২৬)।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক তারেক ইমরুল জানান, মোজহারকে কাঞ্চনা, বোমা মাঈনুদ্দিনকে সোনাকানিয়া এবং আতিককে বাজালিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  তারা প্রত্যেকেই একাধিক নাশকতা মামলার আসামী।

সাতকানিয়া থানার ওসি মো. খালেদ জানান, মোজহারের ‍বিরুদ্ধে যুবলীগ নেতা আলমগীর হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরওয়ানা রয়েছে। এছাড়া, বোমা মাঈনুদ্দিনও পুলিশের উপর হামলাসহ একাধিক নাশকতা মামলায় অভিযুক্ত। তিনি বলেন, গ্রেপ্তারকৃত তিনজনই দুর্ধর্ষ শিবির ক্যাডার।  সাতকানিয়া উপজেলায় বিভিন্ন সময়ে চলা জামায়াত-শিবিরের নাশকতায় তারা নেতৃত্ব দিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ