রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসীতাকুণ্ডে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৪

সীতাকুণ্ডে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাস ও কাভার্ডভ্যান চালকসহ চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  শুক্লারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। নিহতরা হলেন, বাস চালক আবুল কাসেম(৩৫), ট্রাক চালক ওবায়দুল্লাহ, বাসের যাত্রী জরিনা বেগম(৪২) ও নাজমুল হাসান(২৪)। আহতরা হলেন- জহিরুল ইসলাম(২০), মামুন(২৭), মো.ছালেক(২৭), মোহাম্মদ মামুন(২৫), মো. নান্নু মিয়া(৫০), শহিদুল ইসলাম (২৮) এবং কাভার্ডভ্যানের সহকারী মো. ইউসুফ(২৬)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বার আউলিয়া পুলিশ ফাঁড়ির ওসি জাকির হোসেন  বলেন, সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুক্লারহাট এলাকায় ইশরাত পরিবহনের চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ও ঢাকামুখি একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসানের মৃত্যু হয়। তিনি বলেন, দুর্ঘটনায় আহত ৮জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক বাশার বলেন, সীতাকুণ্ডে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ৮জনকে হাসাপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসানের মৃত্যু হয়। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ