আব্দুল্লাহ আল নোমান বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হয়। আর এর ব্যাত্যয় ঘটলে আন্দোলন ছাড়া আর কোন বিকল্প নেই। সরকার সঙ্কট সমাধানের এগিয়ে না আসলে বিএনপি ও জনগণকে আন্দোলনেই নামতে হবে। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক সমস্যার সমাধান করুন, অন্যথায় আন্দোলন, আন্দোলন ও আন্দোলন। আওয়ামী লীগের নিজস্ব দ্বন্দ্বের কারণে সারাদেশে অপহরণ, গুম ও হত্যা সংগঠিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগ ও জাসদ উভয় দলই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগ রক্ষীবাহিনী ও জাসদ গণবাহিনী তৈরি করে দেশের ৫০ হাজার রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে। জাতীয় সংসদে এর রেকর্ডও আছে। ফলে এর হত্যা বিচার হতে হবে। আওয়ামী লীগ ও জাসদ উভয় দলকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে এর বিচারের দাবি জানান তিনি।




