মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশিসহ নিহত ১৫

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশিসহ নিহত ১৫

ইন্টারন্যাশনাল ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশিসহ ১৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪জন। শনিবার সকালে দুবাইয়ের এমিরেটস রোডে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।  বার দুবাই পুলিশ স্টেশনের পরিচালক কর্নেল আলী গানিম সংবাদ মাধ্যমকে জানান,  সকালে ২৯ জন এশিয়ান শ্রমিক নিয়ে বাসটি যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে ১০জনকে রাশিদ হাসপাতাল এবং ছয়জনকে আল বারাহা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যু হয়। এদিকে নিহতদের মধ্যে চার বাংলাদেশি থাকার  নিশ্চিত করেছেন দুবাই কন্স্যুলেটের প্রথম সচিব ( শ্রম) একেএম মিজানুর রহমান। তিনি জানান, নিহতদের সম্পর্কে কন্স্যুলেট অবগত হয়েছে। কিন্তু এখনও তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। নিহতদের নাম পরিচয় বের করতে দূতাবাস কাজ করে যাচ্ছে বলে জানান একেএম মিজান।

আরও পড়ুন

সর্বশেষ