স্টাফরিপোর্টার🙁বিডিসময়২৪ডটকম)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রাত সোয়া ১২ টার দিকে ৬১ লাখ টাকা মূল্যের সোনার বার উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় চারজনকে আটকও করা হয়েছে। তারা হলো- সালাউদ্দিন, মোঃ হাফিজুর রহমান, মিজানুর রহমান ও আলমগীর মোল্লা।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিমানবন্দর গ্রিন চ্যানেল পার হয়ে ক্যানোপীতে আসার পর তাদের আটক করা হয়। সিঙ্গাপুর ও কুয়ালালামপুর থেকে ঢাকায় আসে সালাউদ্দিন, পাসপোর্ট নম্বর- অএ ৭১৪২১১২, মোঃ হাফিজুর রহমান, পাসপোর্ট নম্বর- অ-০৯৪৩৪৪৪, মিজানুর রহমান, পাসপোর্ট নম্বর-ই১৩৪৯১৬৮ ও আলমগীর মোল্লা, পাসপোর্ট নম্বর- ই০২০৯১৫৪। ট্যাক্সিতে ওঠার সময় তাদেরকে সন্দেহ হলে তল্লাশি করে বিপুল পরিমাণ সোনার বারগুলো উদ্ধার করা হয়।




