বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের জালে অস্ত্রসহ ৮ ভুয়া পুলিশ

অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের জালে অস্ত্রসহ ৮ ভুয়া পুলিশ

ঢাকা মহানগর পুলিশের অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড গঠনের ৪৮ ঘন্টার মধ্যে তাদের জালে অস্ত্রসহ ধরা পড়ল ৮ ভুয়া পুলিশ।  রাজধানীর বাড্ডা এলাকা থেকে পুলিশ লেখা হ্যান্ডকাফসহ তাদের আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সানোয়ার হোসেন জানান, রবিবার মধ্যরাতে বাড্ডার আফতাব নগর থেকে ৮ জনকে আটক করে ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, ওয়াকিটকি, মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন

সর্বশেষ