ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, পারিবারিক কলহ ও জমিসংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, ভোলাইলের গেদু মিয়ার বাজার এলাকায় চারতলার একটি ভবনের মালিক আমান উল্লা। দ্বিতীয় স্ত্রী হোসনে আরাকে নিয়ে নিচতলায় থাকতেন তিনি।
গতকাল দিবাগত রাতে কে বা কারা ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে ও গলা কেটে তাঁদের দুজনকে হত্যা করেছে। আশপাশের লোকজন আজ ভোর ছয়টার দিকে ঘটনা জানতে পারেন। তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।




