প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোগীদের সাথে ভালো আচরণ করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন বলেছেন, চিকিৎসকরা রোগীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বললে যে আস্থা সৃষ্টি হয় তাতেই রোগী অর্ধেক সুস্থ হয়ে যান। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনসের ১২তম সমাবর্তনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
চিকিৎসকরা সনদ নেয়ার সময় রোগীদের সেবা করার যে শপথ নেন তা মনে রেখে ধনী-গরীব সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষ চিকিৎসকের কাছে গেলে তারা যেনো চিকিৎসার সঙ্গে মনে শান্তিও পান।তিনি জানান, জনগনের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছেঁ দেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। এর আগে ডিগ্রিপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। সমাবর্তনে ৯২৪ জনকে সনদ এবং ১৬ জন দেশি-বিদেশি বিশেষজ্ঞকে ফেলোশিপ দেয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু ওষুধ নয়। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারদের হাতের ছোঁয়া ও মুখের কথাতেই রোগী ভালো হয়ে যান। আমরা চাই, আপনারা এমনভাবেই মানুষের সেবা করবেন।’ সমাবর্তন অনুষ্ঠানে ৯২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক সনদ গ্রহণ করেন। এদের মধ্যে দেশি-বিদেশি ১৬ জন বিশেষজ্ঞকে ফেলোশিপ দেয়া হয়ে। মেডিসিন ও সার্জারি বিষয়ে কৃতিত্বের সঙ্গে ফেলোশিপ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ছয় জনেকে স্বর্ণপদক দেয়া হয়। সমাবর্তনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জন’র সভাপতি এসএএম গোলাম কিবরিয়া, সহ সভাপতি মোহাম্মদ সহিদুল্লা, প্রাক্তন সভাপতি মাহমুদ হাসান প্রমুখ।



