বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদখেলার সময়নতুন ভূমিকায় মার্ক ওয়াহ

নতুন ভূমিকায় মার্ক ওয়াহ

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

ব্যাট হাতে অস্ট্রেলিয়াকে দীর্ঘ দিন ‘সেবা’ দিয়ে গেছেন। এবার যমজ ওয়াহ ভাইদের ছোটজন মার্ক নতুন ভূমিকায় আসছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করা হয়েছে। নির্বাচকমণ্ডলীর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক উইকেটরক্ষক রড মার্শ। নির্বাচক প্যানেলে রয়েছেন মার্ক ওয়াহও। এবারই প্রথম নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত হলেন অস্ট্রেলিয়ায় সাবেক এ ব্যাটসম্যান।

বর্তমান প্রধান নির্বাচক জন ইনভেরারিটির জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মার্শকে। মার্ককে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক পেসার অ্যান্ডি বিকেলের জায়গায়। সাবেক নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেভর হনস পুনরায় যোগ দিচ্ছেন প্যানেলে। নতুন প্যানেল আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে ১ জুলাই থেকে। আগস্টে জিম্বাবুয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে স্কোয়াড ঘোষণা করবে নতুন নির্বাচক প্যানেল। রয়টার্স।

আরও পড়ুন

সর্বশেষ