বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......অটবির কারখানায় ভয়াবহ আগুন

অটবির কারখানায় ভয়াবহ আগুন

সাভারের খাগান এলাকায় অটবি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। আগ‍ুন নিয়ন্ত্রণে সাভার, টঙ্গী, ধামরাই ও আশুলিয়া ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আনোয়ার হোসেন।

আগুন নিয়ন্ত্রণে আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে  ফায়ার কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে। কারখানার লেকার সেকশনে (কাঠ রং করার স্থান) প্রথমে আগুন দেখা যায় বলে মনিরুল ইসলাম নামে এক শ্রমিক জানিয়েছেন। কারখানার সহকারী অফিসার (সিভিল) হাফিজুর রহমান জানান, যে কারখানাটায় আগুন লেগেছে এটা একটা সেড। এই সেড এবং এর ভেতরে যে মেশিন আছে তার মূল্যই একশ’ কোটি টাকার ওপরে। এছাড়া সোমবার মালয়েশিয়া থেকে আনা কয়েকশ’ কোটি টাকার পার্টেকস বোর্ডও ওই সেডের ভেতরে ছিলো। তবে ভেতরে কোনো লোক ছিলো কিনা তা এখনো নিশ্চিত করে  জানা যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ