সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজধানীতে একই দিনে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন নিহত হয়েছেন মালিবাগে রেলক্রসিং এলাকায় আর একজন কারওয়ান বাজার রেলগেটে। মঙ্গলবার বিকেলে মালিবাগে রেল ক্রসিং এলাকায় দুপুরে সালেহা বেগম (৫০) ও মো: মুকুল (৪৫) নিহত হন। কমলাপুর রেলগেট এলাকায় মো: বেল্লাল নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়।
Train_2
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক হিরু মোল্লা  জানান, বিকাল আনুমানিক ৪টার দিকে মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সালেহা বেগম। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি।

নিহত সালেহা বেগমের মেয়ের জামাই আলম জানান, আমার শ্বশুর-শাশুড়ি দু’জনেই বাক প্রতিবন্ধী।খিলগাঁও মেরাদিয়া এলাকায় ভাড়া থাকেন তারা। মৌচাকে তাদের একটি চায়ের দোকান আছে।বিকেলে মেরাদিয়া থেকে মৌচাকে যাওয়ার সময় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে মালিবাগে ট্রেনের ধাক্কায় নির্মাণশ্রমিক মুকুল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার সহকর্মী ফারুক হোসেন জানান, আমরা নিমার্ণশ্রমিক হিসেবে কাজ করি। বেলা দেড়টার মুকুল ট্রেনের ধাক্কায় আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজে মারা যান তিনি।

এদিকে বেল্লাল নামে এক শিশু কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় মারা গেছে। শিশুটির এর আগে ট্রেনে কাটায় তার ডান পা হারায়। কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: সিরাজুল ইসলাম জানান, বিকেল ৫ টার দিকে কাওরান বাজার শুটকি পট্টি সংলগ্ন রেল লাইনে শিশুটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। লাশ ‍বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ