সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়দখলদার ও গণ বিচ্ছিন্ন সরকার বিরোধী দলের নেতা কর্মীদের আটক করে ক্ষমতায়...

দখলদার ও গণ বিচ্ছিন্ন সরকার বিরোধী দলের নেতা কর্মীদের আটক করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে : মির্জা ফখরুল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দীর্ঘ ২৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন।এর আগে সোমবার হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন পান মির্জা ফখরুল। ১৬ মার্চ থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ তে বন্দি ছিলেন।  কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ জাহাঙ্গীর কবির জানান, মঙ্গলবার বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছলে তা যাচাই বাচাই শেষে রাত সোয়া সাতটায় তাকে মুক্তি দেয়া হয়।

মুক্তি পাওয়ার পর জেল গেইটে  মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় জানান, দখলদার ও গণ বিচ্ছিন্ন সরকার বিরোধী দলের নেতা কর্মীদের আটক করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। এ অবৈধ সরকার বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা গুলি ও খুন করে ক্ষমতায় থাকতে পারবেনা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতেমহাসচিবের স্ত্রী, কন্যা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা মেয়র মুজিবুর রহমান, হুমায়ূন কবীর খান, বিএনপি নেতা সুরুজ আহমেদ, আতাউর রহমান, ছাত্রদল নেতা মনিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাজেল গেইটে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ মার্চ রমনা ও শাহবাগ থানার পৃথক তিন মামলায় ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে মির্জা ফখরুলসহ তিন বিএনপি নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মির্জা ফখরুলের বিরুদ্ধে দায়েরকৃত যে কয়টি মামলায় গ্রেফতার হয়েছেন সব কটিই বিতর্কিত। এরমধ্যে রমনা ও শাহবাগ থানায় দায়েরকৃত তিন মামলার এজাহারে মির্জা ফখরুলের নামও ছিল না। তারপরেও এসব বিতর্কিত মামলায় ২ বছরে ৫ বার জেলে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিএনপি অভিযোগ করেছে, অতীতে কখনো এমনকি এরশাদের আমলেও কোন দলের মহাসচিবকে এতবার মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন

সর্বশেষ