মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নির্বাচন সুষ্ঠু হয়েছে : এইচ টি ইমাম

নির্বাচন সুষ্ঠু হয়েছে : এইচ টি ইমাম

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, আগের তিন দফা উপজেলা নির্বাচনের চেয়ে রোববারের চতুর্থ দফা নির্বাচন বেশি সুষ্ঠু হয়েছে।  রোববার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

তিনি বলেন, এবার খুব একটা ঘটনাবহুল কিছু হয়নি। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আগে আপনারা বলেছিলেন, তৃতীয় দফায় অনেক সংঘর্ষ হয়েছে। কিন্তু দেখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) না থাকা সত্ত্বেও কত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেছে। আইনশৃঙ্খলা বাহিনী যেখানে জটলা দেখেছে, হাঙ্গামা দেখেছে, সেখানে তারা ব্যবস্থা নিয়েছে।’

সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে-রোববারের জাতীয় দৈনিকগুলোতে এমন খবর প্রকাশের কথা উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম বলেন, “সেনাবাহিনকীকে কোনো ধরনের বিচারিক ক্ষমতা দেওয়া হয়নি।”  প্রসঙ্গত, উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় রোববার ৪৩ জেলার ৯১ উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ