বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে ব্যর্থতার পরিচয় দিয়েছে: সুজন

নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে ব্যর্থতার পরিচয় দিয়েছে: সুজন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সুজন সম্পাদক বলেন, দেশে যে মুহূর্তে উপজেলা নির্বাচন হচ্ছে তখন সন্তোষজনক কারণ ছাড়া প্রধান নির্বাচন কমিশনারের এভাবে ছুটিতে যাওয়া কোনমতে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ। নিজেদের ওপর তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কোথাও ইসির কথা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানেনি। সব জায়গাতেই সরকারের কথামত কাজ হয়েছে। সরকারই সর্বেসর্বা ছিল।’ বদিউল আলম রাজনীতিকদের এই বিচ্ছিন্ন ঘটনা বলে দায় এড়িয়ে যাওয়ার সংস্কৃতি থেকে বের হতে আহ্বান জানান। তিনি বলেন, স্বৈরাশসক এরশাদের সময় নির্বাচন বিষয়টি প্রহসনে পরিণত হয়েছিল। এখন গণতান্ত্রিক সরকারের সময় একই বিষয় দেখতে হচ্ছে।

সুষ্ঠু নির্বাচন ও ভোট জালিয়াতি রোধে সংবিধান ইসিকে যথেষ্ট ক্ষমতা দিলেও কমিশন তা প্রয়োগ করছে অভিযোগ করে অনুষ্ঠানে সুজন সভাপতি এম হাফিজউদ্দিন বলেন, প্রথম ও দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় অনিয়ম, ভোটকেন্দ্র দখলের অভিযোগ এলেও কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এর ফলে ১৫ মার্চ তৃতীয় দফা উপজেলায় অনিয়ম সহিংসতা অতীতকে ছাপিয়ে গেছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন

সর্বশেষ