বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......তুলনাহীন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন জিল্লুর রহমান : লতিফ সিদ্দিকী

তুলনাহীন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন জিল্লুর রহমান : লতিফ সিদ্দিকী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, ১/১১-এর সময় জিল্লুর রহমান সময়ের দাবি পূরণ করেছিলেন।প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন তুলনাহীন ব্যক্তিত্বের অধিকারী। বৃহস্পতিবার রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনার হলে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, ‘নেতার প্রতি আনুগত্য থাকা হলো আদর্শ, আর নেতার প্রতি শ্রদ্ধা থাকাই হলো নীতি। এই নীতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সব সময় অটল ছিলেন। তিনি বঙ্গবন্ধুর প্রতি অনুগত ছিলেন।

লতিফ সিদ্দিকী বলেন, ‘জিল্লুর রহমান আমাদের দলের কাণ্ডারির ভূমিকা পালন করেছেন। তিনি আমাদের শ্রদ্ধার পাত্র ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বঙ্গবন্ধুর খুব কাছের ও বিশ্বস্ত মানুষ ছিলেন। বঙ্গবন্ধুর মুক্তির আন্দোলনে যেমন তিনি ছিলেন অগ্র সৈনিক, শেখ হাসিনার মুক্তির আন্দোলনেও তিনি সবার আগে ছিলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, শাহজাহান আলম সাজু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ