ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হবে। রোববার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সোনার বাংলা গড়ার কারিগড় আপনারা (শিক্ষক) কাজেই আন্তরিকভাবে চেষ্টা করবেন যেন বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর সত্যিকার সোনার ছেলে-মেয়েদের হাতেই যেনো দায়িত্ব দিতে পারি। শিক্ষকদের সমস্যা আমাদের জানা আছে। তাই ইতিমধ্যে কিছু কিছু সমাধান করার উদ্যোগ নিয়েছি। সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী আমরা দ্বিতীয় শ্রেণীতে উন্নিত করছি।’
প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামাত শিক্ষাপ্রতিষ্ঠানে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে ‘আন্দোলনের নামে স্কুল পোড়ানো, ছাত্র-ছাত্রীদের ওপর আক্রমন করা ও শিক্ষকদের ওপর আক্রমণ করা এ ধরনের নেক্কারজনক ঘটনাও ঘটানো হয়েছে। স্কুলে যাওয়ার পথে ককটেল মেরে আহত করা হয়েছে। আর নির্বাচন বানচাল করতে গিয়ে ৫৮২টি স্কুল ধ্বংস করা হয়েছে। স্কুলেও উপর এ ধরনের আক্রমণ আমরা অতীতে কখনো দেখিনি।




