ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও কম সুদে ঋণের ব্যবস্থা করে দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গর্ভনর ড. আতিউর রহমান। শুক্রবার হোটেল রুপসী বাংলায় অগ্রণী ব্যাংক নারী সম্মাননা-২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। অগ্রণী ব্যাংক লিমিটেড এ আয়োজন করে।
ড. আতিউর বলেন, বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও কম সুদে ঋণের ব্যবস্থা করে দিয়েছে। এসএমই খাতের পূর্ণ অর্থায়নের ১৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। গর্ভনর বলেন, নারী উদ্যোক্তারা জামানত ছাড়াই ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। ক্ষুদ্র উদ্যোক্তারা গ্রুপ গঠন করে ৫০ হাজার বা তার অধিক পরিমাণ ঋণ নিতে পারেন। বিশেষ ক্ষেত্রে এর চেয়ে বেশিও ঋণ নিতে পারেন।
তিনি বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নারী উদ্যোক্তাদের মাঝে আগের তুলনায় বেশি পরিমাণ এসএমই ঋণ প্রদান করছে। ২০১৩ সালে ৪১ হাজার ৬৯৫ নারী উদ্যোক্তাকে ৩ হাজার ৩৬৪ কোটি টাকা ঋণ দেয়। আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি এ ঋণ নারীর মুক্তি, নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা উন্নয়নে সহায়ক।
নারী উদ্যোক্তারা ঋণ পরিশোধে আন্তরিক উল্লেখ করে গর্ভনর বলেন, নারী উদ্যোক্তারা ঋর্ণের অর্থের সদ্ব্যবহার ও ঋণ পরিশোধে তৎপর। নারী উদ্যোক্তারা ঋণ পরিশোধে খুবই আন্তরিক। শুধু ঋণ প্রদানই নয়, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বিপণনে নারী উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘আমার দেশ আমার গ্রাম’ নামের একটি প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক ও ডেল বাংলাদেশের সহযোগিতায় গৃহিনী, নারী উদ্যোক্তা, ছাত্রদের জন্য সহজ কিস্তি ও শর্তে ল্যাপটপ-কম্পিউটার কেনার সুবিধা দিয়ে যাচ্ছে। পাশাপাশি নারী উদ্যোক্তা ও গৃহিনীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে। নারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে গর্ভনর বলেন, নারী উদ্যোক্তাদের জন্য আলাদা হেল্প ডেক্স, বিশেষ পরামর্শ ও সেবাবান্ধব আচরণ নিশ্চিত করার জন্য বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতি।




