শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়মহিলা দলের কর্মসূচি: পুলিশের বাধা

মহিলা দলের কর্মসূচি: পুলিশের বাধা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

পুলিশের বাধার মুখে পড়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির অঙ্গ-সংগঠন মহিলা দলের আয়োজিত  র‌্যালির কর্মসুচি। শনিবার সকাল সাড়ে দশটায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মহিলা দলের কর্মসূচিকে সামনে রেখে সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

কেন্দ্রীয় কার্যালয় মুখে আসা মহিলা দলের সদস্যদের পুলিশ বাধা দিচ্ছে। সকালে মহিলা দলের একটি মিছিল থেকে স্লোগান দেয়া হলে পুলিশ সেই মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ ঘিরে রেখেছে। অবরুদ্ধ অবস্থায় রয়েছে মহিলা দলের নেতাকর্মীরা।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সকাল ১০টা ১৫মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এ সময় কেন কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয়া হচ্ছে পুলিশের কাছে জানতে চান ফখরুল। পুলিশ জানায়, আমরা এখনও পর্যন্ত জানি না কর্মসুচি পালনের ব্যাপারে তারা কোনো অনুমতি পেয়েছে কিনা। এ ব্যাপারে আমাদের জানানো হয়নি। পরে মহাসচিব কার্যালয়ের ভিতরে প্রবেশ করেন।

আরও পড়ুন

সর্বশেষ