মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলালেন সৈয়দ আশরাফ

২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলালেন সৈয়দ আশরাফ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এক দিনের ব্যবধানে আওয়ামী লীগের এই নেতা তার আগের অবস্থান থেকে সরে এসে বললেন, স্থানীয় সরকার নির্বাচনের পদ্ধতি বদলের কোনো ইচ্ছা সরকারের নেই।

অথচ আগের দিন সোমবার আওয়ামী লীগের এক সম্মেলনে তিনি বলেছিলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করা উচিত।গণতন্ত্রে বিশ্বাস করেনা বলেই বিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করতে চায় না। অথচ আজ জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে তিনি বললেন, এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই।
আগের দিন সোমবার রাজধানীর মিরপুরে গোলারটেক মাঠে মিরপুর, শাহ আলী ও দারুস সালাম থানা আওয়ামী লীগের সম্মেলনে সৈয়দ আশরাফ বলেছিলেন, ‘যারা স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় রাখতে চান, তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন না।
দলীয় সমর্থনে নির্বাচন হলে স্থানীয় সরকার শক্তিশালী করা সম্ভব।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সরকার আইন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তিনি আইনটি সংশোধনের জন্য সংসদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করবেন।
আরও পড়ুন

সর্বশেষ