ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি সংসদে না থাকলেও ছাড়াই চলমান সংসদের প্রথম অধিবেশন অত্যন্ত প্রাণবন্ত ও কার্যকর। মঙ্গলবার স্পিকারের জাতীয় সংসদের কার্যালয়ে সাক্ষাত করতে এলে তিনি তাকে বিষয়টি অবহিত করেন।
এসময় ইটালীর রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের রীতি পদ্ধতি এবং চলমান সংসদ অধিবেশন সম্পর্কে অবহিত করে স্পিকার বলেন, এটি নবনির্বাচিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিরোধীদলের সক্রিয় অংশগ্রহণে চলমান অধিবেশন প্রাণবন্ত। অনেক বিষয়েই বিরোধীদল ভিন্নমত পোষণ করলেও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে একমত পোষণ করে থাকে।
রাষ্ট্রদূত ইটালীর পার্লামেন্ট সম্পর্কে স্পিকারকে অবহিত করে বলেন, ইটালীতে বাংলাদেশের বহু লোক কর্মরত আছে। তারা ইটালীর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।




