রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের নিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের নিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

শিক্ষিত হওয়া কঠিন কিছু নয়, ভালো মানুষ হিসেবে গড়ে উঠলেই শিক্ষা পরিপূর্ণতা লাভ করে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারের (বিআইসিসি) ফেম মিলনায়তনে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ৭ম সমাবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের নিয়ে আসতে হবে। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে গড়তে শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানসম্মত, তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষায় নিজেদের গড়ে তুলতে আরও আন্তরিক হতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

আরও পড়ুন

সর্বশেষ