ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দেশে যা কিছু ঘটছে তা ভারতের স্বার্থ রক্ষার জন্যই করা হচ্ছে। প্রধানমন্ত্রী ভারতের জন্য সব দরজা খোলা করে দিয়েছেন। সে জন্য তারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করতে বিভিন্ন চক্রান্ত করছে বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে যা কিছু ঘটছে তা ভারতের স্বার্থ রক্ষার জন্যই করা হচ্ছে। প্রধানমন্ত্রী ভারতের জন্য সব দরজা খোলা করে দিয়েছেন। সে জন্য তারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করতে বিভিন্ন চক্রান্ত করছে।
পিলখানা হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার মধ্যদিয়ে সেনাবাহিনী ও বিডিআরের মধ্যে যে একটা ছক আঁকা হয়েছে তা কখনো মুছবে কি না তা আমার মনে হচ্ছে না। এখানে গভীর চক্রান্ত হয়েছে। দেশের জন্য যারা কাজ করে তাদের প্রতি যদি এমন নির্দয় ব্যবহার করে সরকার তাহলে তো দেশ রক্ষা কঠিন হয়ে পড়বে।
গয়েশ্বর বলেন, আমাদের দলের মধ্যে যদি মিরজাফর থাকে তাহলে সেখানে তো মীর মদন ও মহরলালরা অসহায়। এদেরকে কখনো বিশ্বাস করা যায় না। তারা আবার মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে।




