শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাকিব বন্দুকযুদ্ধে মারা গেছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

রাকিব বন্দুকযুদ্ধে মারা গেছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জেএমবির সদস্য রাকিব হাসানকে নিয়ে রাতে অভিযানে বের হয় পুলিশ। এ সময় ফিল্মি স্টাইলে রাকিবকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে বন্দুকযুদ্ধে রাকিব মারা যায়। এ ঘটনার তদন্ত চলছে। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এর আগে ঘাটাইল বাসস্ট্যান্ডে এক জনসভায় আসাদুজ্জামান খান বলেন, ‘কিছুদিন আগে তালেবান হুমকি দিয়েছিল। আমরা আফগানিস্তান নই, পাকিস্তান নই। তিন কুখ্যাত সন্ত্রাসী পালিয়ে গিয়েছিল। জনগণের সহযোগিতায় আমরা একজনকে ধরেছি। বাকি অপরাধীরা পালিয়ে বেড়াচ্ছে। শিগগির তারা ধরা পড়বে।’

আরও পড়ুন

সর্বশেষ