শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশাহ আমানত বিমানবন্দরে ১১ কেজি সোনা উদ্ধার

শাহ আমানত বিমানবন্দরে ১১ কেজি সোনা উদ্ধার

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের  একটি বিমান থেকে আরো ১১ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ওমান এয়ারলাইন্সের বিমান থেকে ১১ কেজি ওজনের ৯০টি স্বর্ণের বার উদ্ধার করে। শুক্রবার সকাল নয়টা ৪০ মিনিটে এসব সোনার বার জব্দ করা হয়। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান  জানান, সকাল নয়টার দিকে ওমানের রাজধানী মাসকট থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়।
নয়টা ৪০ মিনিটে উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে এসব সোনার বার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উড়োজাহাজের পণ্য রাখার জায়গায় (কার্গো) একটি পলিথিনের ব্যাগের ভেতর কালো ও খয়েরি রঙের টেপ দিয়ে সোনার বারগুলো মোড়ানো অবস্থায় রাখা ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, পরিচ্ছন্নকর্মীদের মাধ্যমে এসব সোনা পাচার করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগের দিন বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কাস্টমস কর্তৃপক্ষ ২১ কেজি সোনা উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে এ  ঘটনায় তিন জনকে আটক করা গেলেও আজকের ঘটনায় কাকউকে আটক করা হয়েছে কি না তা জানা যায়নি।
আগের দিন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার শেখ শরিফউজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান থেকে সাড়ে ১১ কেজি সোনা উদ্ধার করা হয়। এরপর পৃথক আরেকটি অভিযানে টাইগার এয়ারলাইন্সের একটি বিমানের তিন যাত্রীকে তল্লাশি করে ১০ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।’ আটক তিন জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন

সর্বশেষ