শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নাটোরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। আহতদের নাটোর সদর ও রাজশাহী মেডিকেল কলেজ ও বনপাড়া ক্লিনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রিবাহী বাস নাটোর সদর উপজেলার সৈয়দের মোড় এলাকায় বিপরীতমুখি একটি সিএনজিচালিত লেগুনাকে ধাক্কা দিলে লেগুনাটি দুমড়ে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালক নিহত হয়। গুরুতর আহত ৬ জনকে নাটোর সদর হাসপাতাল ও বাসের ১৫জনকে বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এদের মধ্যে সদর হাসপাতালে মারা যায় আরো ৩ জন। এর মধ্যে মাসুদ নামে একজনের পরিচয় পাওয়া গেছে। সে নাটোরের বনপাড়া এলাকার লতিফ গাজীর ছেলে ও কাঁচামাল ব্যবসায়ী। আশঙ্কাজনক অবস্থায় একজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আহতের মধ্যে এসএ টেলিভিশনের রাজশাহী ব্যুরো জাহিদ হাসানও রয়েছেন।
আরও পড়ুন

সর্বশেষ