ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
কক্সবাজারের টেকনাফে ২৩ হাজার ৩১০ টি ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। আজ রোববার সকাল ৯ টায় টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় একটি নৌকাও জব্দ করা হয়েছে।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. দেওয়ান রফিকুল আউয়াল জানিয়েছেন, মিয়ানমার থেকে আসা ইয়াবা চালানটি ধরে অভিযান চালানো হয়। এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।




