চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
নগরীর পাঁচলাইশ থানার আমিন জুট মিল এলাকার আমিন কলোনিতে অগ্নিকাণ্ডে ১৭টি কাঁচা ঘর পুড়ে গেছে। রোববার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ সহকারি পরিচালক মো. জসিম উদ্দিন বলেন,‘বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডে ১৭টি কাঁচা ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।




