চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
নগরীর পতেঙ্গায় অবস্থিত কর্ণফুলি ইপিজেডের একটি বিদেশী জুতা তৈরীর কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর ১২ টা ৫৫ মিনিটে আগুনের ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে কারখানার শ্রমিকরা জানায়। ফায়ার সার্ভিস জানায়, ইপিজেড এর ক্যানপার্ক এক্সোসরিজ নামে একটি কারখানার সামনে পাভেলা সু ইন্ডাষ্ট্রিজ-এ আগুন লাগে। আগুন লাগার পরপরই কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, বেলা ১২ টা ৫৫ মিনিটের আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, বন্দর ও ইপিজেড ষ্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন ড্যামপিং এর কাজ চলছে।
জানা গেছে, চায়না কোম্পানীর মালিকানাধীন এ জুতার তৈরীর কাঁচামাল গোডাউনে রক্ষিত ক্যামিকেল থেকে আগুনের সুত্র হতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ হানা যায় নি। এদিকে অগ্নিকান্ডের পর কর্তৃপক্ষ দুপুরে কারাখানার ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।




