চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী ইয়াং ডিজাইনার ফেস্টিবেল। শনিবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ইয়াং ডিজাইনার এসোসিয়েশন তরুণ ডিজাইনারদের নিয়ে ৫ দিন ব্যাপী এই উৎসবের আয়োজনে করেছে। উৎসবে ব্যবস্থাপনা সহযোগি মিডিয়া গ্রাফি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, এখন সর্বত্র তারুন্যর জয়। প্রতিটি ক্ষেত্রে তারা দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও মান সম্পন্ন ডিজাইন তৈরি করতে তিনি ডিজাইনারদের প্রতি আহ্বান জানান।
তরুনদের এ উদ্যোগের প্রশংসা করে বিশেষ অতিথির বক্তব্য বিজিএমইএ’র সাবেক সহ সভাপতি মাইনুদ্দিন আহমেদ মিন্টু বলেন, এ আয়োজনের ফলে তরুণ ডিজাইনারা গতানুগতিক ধারার বাইরে এসে সৃষ্টিশীল কাজ উপহার দেবে। যা দেশের ফ্যাশনে বৈচিত্র্য আনবে এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেইলি স্টার চট্টগ্রাম ব্যুরো প্রধান রইসুল হক বাহার, শিল্পী আহমেদ নেওয়াজ, মিডিয়া গ্রাফির উপদেষ্টা সাফকাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।




