রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়এক রাতেই সীমান্ত এলাকায় দেড় ঘণ্টায় তিন দফা ভূমিকম্প, কেঁপেছে দেশের বিভিন্ন...

এক রাতেই সীমান্ত এলাকায় দেড় ঘণ্টায় তিন দফা ভূমিকম্প, কেঁপেছে দেশের বিভিন্ন অঞ্চল

মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এবং ভারতের মিজোরাম ও ত্রিপুরা এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ভূমিকম্পের কম্পন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়।

এর মাত্র এক মিনিট পর রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় টের পাওয়া যায়। এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এর মৃদু কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।

অল্প সময়ের ব্যবধানে পরপর তিন দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় রাতের বেলায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

সর্বশেষ