বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদজাতীয়পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি

পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ ওঠার পর এমপি পদ ছাড়লেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।  এর আগে তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পদত্যাগপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, স্পিকারের সঙ্গে দেখা করতে এসেছি। দল যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবো।

জানা গেছে, ফেরদৌসী আহমেদ মিষ্টিকে প্রধানমন্ত্রীর লিখিত নির্দেশনা পৌঁছে দেয়ার পর জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেয়া হয়। মামলার এজাহার অনুযায়ী, ঘটনায় প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

রাড্ডা সেন্টারের ভাঙচুরের ঘটনার পর মিষ্টির নাম আলোচনায় আসে। তবে তার সম্পৃক্ততার অভিযোগ এখনো তদন্তাধীন। ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না।

ঘটনার পর দলীয় পর্যায়ে মিষ্টির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

আরও পড়ুন

সর্বশেষ