বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়একদলীয় বাকশাল গঠনের উদ্যোগ নিয়েছে আ'লীগ : মির্জা ফখরুল

একদলীয় বাকশাল গঠনের উদ্যোগ নিয়েছে আ’লীগ : মির্জা ফখরুল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জন সমর্থনশূন্য সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। শনিবার চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিরোধী দল নিশ্চিহ্ন করে আওয়ামী লীগ একদলীয় বাকশাল গঠনের উদ্যোগ নিয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। ৭৫ এ তারা বাকশাল করেছিল। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আবারও তারা গণতন্ত্রকে হত্যা করেছে।

আরও পড়ুন

সর্বশেষ