মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......জামায়াতের রাজনীতি অচিরেই নিষিদ্ধ করা হবে: হানিফ

জামায়াতের রাজনীতি অচিরেই নিষিদ্ধ করা হবে: হানিফ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামী লীগ যে শর্ত দিয়েছে সেটা মানলেই আলোচনা হতে পারে। শুক্রবার বিকালে রংপুর টাউন হলে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন। তারা জালাও-পোড়াও ও মানুষ খুন করে নিজেদের চরিত্র উন্মোচন করেছে। বাংলার মানুষ জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়েছে। অচিরেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে।

মহানগর আওয়ামী লীগ সভাপতি শাফিউর রহমান শফির সভাপতিত্বে সমাবেশে নগরির ৩৩ ওয়ার্ডের নেতাকর্মী ছাড়াও কেন্দ্রীয় নেতা কর্নেল (অব.) ফারুক খান এমপি, খালিদ মাহমুদ চৌধুরী ও অসিম কুমার এমপি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ