মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়ধানক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

ধানক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

যশোর সদর উপজেলার মাহিদিয়ার মাঠে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ। বৃহস্পতিবার সকালে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে। পিটি-৬ নামের ঐ বিমানের আরোহী স্কোয়াড্রোন লিডার ফারুক ও ক্যাপ্টেন জামি দুজনই সুস্থ আছেন। তবে বিমানের একটি পাখা ফেটে গেছে।

সূত্র জানায়, বিমানবাহিনীর যশোর মতিউর রহমান ঘাঁটি থেকে বেলা ১০টা ৩০ মিনিটে বিমানটি আকাশে ওড়ে। এরপর যান্ত্রিক ত্রুটির কারণে বেলা ১১টা ২২ মিনিটে মাহিদিয়ার একটি কাদাযুক্ত ধানক্ষেতে বিমানটি অবতরণ করতে বাধ্য হন পাইলট।

আরও পড়ুন

সর্বশেষ