মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদখেলার সময়রেকর্ড ও শতক করে শামসুরের বিদায়

রেকর্ড ও শতক করে শামসুরের বিদায়

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

সাহারা কাপ বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে এসে নিজেদেও একটি রেকর্ড বাংলাদেশ দল।  প্রথম টেস্ট শতকে পৌঁছানোর পর সাজঘরে ফিরে গেছেন উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান। তার আগে ইমরুল কায়েসের সঙ্গে গড়ে গেছেন দ্বিতীয় উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। অজন্তা মেন্ডিসের বলে বোল্ড হওয়ার আগে ১০৬ রান করে শামসুর। তার ১৯১ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। বৃহস্পতিবার তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৩৬ রান। ১১১ রানে অপরাজিত ইমরুল কায়েস। ক্রিজে বেশি ক্ষণ থাকেননি একসময়কার হার্ড হিটার ব্যাটসম্যান মুমিনুল হক। ১৩ রান করেই পেরেরার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নমুখী হন। ক্রিজে আছেন সাকিব আল হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৫৮ রান।

এদিকে মধ্যাহ্ন-বিরতির পরপরই সুরঙ্গা লাকমলের বলে স্কয়ার ড্রাইভে চার মেরে প্রথম টেস্ট শতকে পৌঁছান ইমরুল। ১৮৬ বলে শতকে পৌঁছানো ইমরুলের ইনিংসটি সাজানো ১৬টি চার ও ১টি ছক্কায় সাজানো। ১০২ রানে ব্যাট করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ভাগ্যও সঙ্গে ছিল এই বাঁহাতি ব্যাটসম্যানের। বুধবার ৩১ রানে জীবন পেয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ৯৫ রান সহজ ক্যাচ দিয়ে আবার বেঁচে যান তিনি। অজন্তা মেন্ডিসের সেই ওভারে আবার ক্যাচ দিলেও এবার  নো বল হয়।

আগের ১৬ টেস্টে মাত্র ১টি অর্ধশতক ছিল ইমরুলের। লর্ডসে, ইংল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে। সোয়া দুই বছর পর দলে ফিরে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পৌঁছাতে ১১৬ বল খেলেন ইমরুল।

৩৬ রান নিয়ে খেলা শুরু করে ইমরুল অর্ধশতকে পৌঁছান দিলরুয়ান পেরেরার বলে এক রান নিয়ে। এ সময় ৬টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। অর্ধশতকে পৌঁছানোর পর ভীষণ আক্রমণাত্মক হয়ে উঠেন ইমরুল। নুয়ান প্রদীপের পরপর দুই ওভারে টানা তিনটিসহ মোট সাতটি চার মেরে এক সময়ে ছাড়িয়ে যান বেশ এগিয়ে থাকা শামসুর রহমানকে।

চার মেরে নব্বইয়ের ঘরে পৌঁছানোর পর সতর্ক হয়ে যান ইমরুল। ১৪৯ বলে ৯০ রানে পৌঁছানোর পর মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার আগে ১৮ বলে নিয়েছিলেন মাত্র ১ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ৮৬ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতে একটু সতর্ক থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খোলে  খেলা শুরু করেন শামসুর-ইমরুল। দ্বিতীয় উইকেটে এ দুজনে গড়েন ২৩২ রানের জুটি।

টেস্টে দ্বিতীয় উইকেটে এটি বাংলাদেশের সেরা জুটি। এর আগে ২০১০ সালের জানুয়ারিতে ঢাকা টেস্টে ভারতের বিপক্ষে ২০০ রান করেছিলেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিক।

আগের দিন কুমার সাঙ্গাকারার ত্রি-শতকে ৫৮৭ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ৩১৯ রানের অনবদ্য ইনিংস খেলার পথে সবচেয়ে দ্রুত ১১ হাজারে পৌঁছানোর রেকর্ড ভেঙ্গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৪৮ রানে ৫ উইকেট নেন অলরাউন্ডার সাকিব আল হাসান। চোটের কারণে দ্বিতীয় দিন চোটের কারণে মাঠে নামেননি বাংলাদেশের অধিনায়ক ও নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তার বদলে খেলেন অকেশনাল উইকেট কিপার শামসুর রহমান। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন সতীর্থদের টেস্ট মেজাজে খেলার আহ্বান জানান। প্রথম টেস্টে ইনিংস ও ২৪৮ রানে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ