ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ’র আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো.মুসার ছেলে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বলেন, ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র মামলায় আসামি ডেভিড ইমনের বিরুদ্ধে প্রতিটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিন রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি প্রতিটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেছেন।
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলায় ৭টি হত্যাসহ, চাদাবাজি, অস্ত্রবাজির অন্তত ১৩ টি মামলা রয়েছে। ইমন শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। এছাড়া টার্গেট কিলিং এ চট্টগ্রামে ভয়ের রাজত্ব কায়েম করে এই শীর্ষ সন্ত্রাসী।




