ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি, জামায়াত ছাড়বে কি না, তা একান্তই দলের নিজস্ব ব্যাপার। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল সমঝোতার জন্য জামায়াতের সঙ্গ ত্যাগ করার বিষয়ে শাসক দলের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে সে বিষয়ে আপনার বক্তব্য কি? জবাবে তিনি বলেন, বিএনপি কাকে নিয়ে রাজনীতি করবে কাকে নিয়ে করবে না এটা দলের নিজস্ব ব্যাপারে। বিএনপি আরো ডিকটেশনে চলে না। খালেদা জিয়া বেলন, তারাতো জামায়াতকে নিয়ে রাজনীতি করেছে, মাঠে ময়দানে বিএনপির বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলন করেছে। তারা জামায়াতের সঙ্গে জোট বেধে নির্বাচনেও গিয়েছিলো। তারা আমাদের ডিকটেক করার কে।
মঙ্গলবার হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন এ কথা বলেন।
নির্বাচনের জন্যে সরকারকে কোন টাইমফ্রেম বেধে দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, বিএনপি নেতৃতাবধীন ১৯ দলীয় জোট এবং দেশের জনগণ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন চায়।
বিএনপি কি নির্বাচনে না গিয়ে ভুল করেছে- জানতে চাইলে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে না গিয়ে আমরা ভুল করিনি, ভুল করেছে এই অবৈধ সরকারের। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
উপজেলা নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এটি হচ্ছে স্থানীয় প্রতিনিধি নির্বাচন। আমার বলেছিলাম যে নির্বাচনে দেশের সরকার পরিবর্তন হয় সে নির্বাচনে আমরা অংগ্রহণ নেব না।
সম্প্রতি মার্কিন একটি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপের ফলাফলে দেখা গেছে, ৬৯ শতাং মানুষ মতামত দিয়েছে বাংলাদেশ এখন ভুল পথে চলছে। এজন্য তারা দেশের হরতাল, সংঘাত ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকে দায়ী করছে। ওই জেিরপ আরো বলা হয়েছে ৫ জানুয়ারির নির্বাচন সবদল অংশগ্রহণ করলে বিএপি পেত শতকরা ৩৫ ভাগ ভোট ও আওয়ামীলীগ পেত শতকরা ৪২ ভাগ।
এ ব্যাপারে জানতে চাইলে খালেদা জিয়া বলেন, কারা কি জরিপ করল কি না করল তাতে বিএনপি কান দেয় না। এর আগেও একবার এরকম জরিপ হয়েছিল। সেবার আমরা শতকরা ৬০ ভাগ ভোট পেয়েছিলাম। আওয়ামী লীগ পেয়েছিল শতকরা ২০ ভাগ ভোট। এবারের নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হলে আমাদের জোট দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে জয়ী হতো মন্তব্য করেন তিনি।




