ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অস্ত্র হাতে হামলাকারী নাসিম আহমেদ ওরফে সেতু ও শামসুজ্জামান ওরফে ইমনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার রাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ তথ্য জানিয়েছে বলেন, অস্ত্র নিয়ে হামলাকারী সেতু ও ইমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় আরও কারা জড়িত, সেটা তদন্ত প্রতিবেদনের বের করা হবে।
নাসিম আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শামসুজ্জামান সাংগঠনিক সম্পাদক ছিলেন।




