মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......দপ্তর বদল ৫ সচিবের

দপ্তর বদল ৫ সচিবের

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৫ সচিবের দপ্তর বদল করা হয়েছে। আজ সোমবার এক আদেশ জারি করে। ৫ সচিব হলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ আলতাফ আলীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মঞ্জুর হোসেনকে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহমদ খানকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেনকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব গোলাম রব্বানীকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই আদেশে স্বাক্ষর করেছেন উপসচিব আবদুল কাইয়ুম।

আরও পড়ুন

সর্বশেষ