ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক তিন মামলায় আট সপ্তাহের জামিন পেয়েছেন। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে এ জামিন দেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।




