ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ভর্তি ফি ও সান্ধ্যকালীন কোচ বাতিলের দাবিতে গত দুই দিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। আন্দোলনের মুখে ভর্তি ফি বাতিল করা হলেও সান্ধ্যকালীন কোচ বহাল রাখে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যিকীকরণের হাত থেকে রক্ষার জন্য সাধারণ ছাত্র-ছাত্রীরা আজ ক্যাম্পাসে বিক্ষোভ ও সভা-সমাবেশ করে। আন্দোলনরত সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগ গুলি চালায়। পুলিশও গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়।




