বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়আল্লাহু আল্লাহু জিকির তুরাগ তীরে

আল্লাহু আল্লাহু জিকির তুরাগ তীরে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিশ্বে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হিসেবে পরিচিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার শুরু হয়েছে। টঙ্গীর তুরাগ নদীর ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহু আল্লাহু জিকিরে ব্যস্ত। এর আগে প্রথম দফায় ইজতেমা হয়েছিল ২৪শে জানুয়ারি। দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইতোমধ্যে টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা স্থলে জড়ো হয়েছেন।

‘তাবলীগ জামায়াত’ নামে একটি সংগঠন প্রতি বছর এই সমাবেশের আয়োজন করে থাকে। গত কয়েক বছরের মতো এবারও বিশ্ব ইজতেমা দুই দফায় হচ্ছে।
 শুক্রবার ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় বৃহত্তম জুমার জামাত। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, গুনাহ মাফ ও সৃষ্টিকর্তার আনুকূল্য পেতে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে জুমার নামাজে শরিক হন। নামাজ চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে যায়।
আগামী রবিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৪৯তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে দেশ-বিদেশের মুসল্লিসহ প্রায় ৪০ লাখ লোক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
বিশ্ব ইজতেমা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এবার প্রায় ১২ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। ৮টি ভ্রাম্যমাণ আদালত দুই শিফটে ২৪ ঘণ্টা ইজতেমা ময়দানে কাজ করছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বাংলাদেশের ৩৮টি জেলার মুসল্লিদের মূল প্যান্ডেলে অবস্থানের জন্য জেলাওয়ারী ৩৮টি খিত্তা রয়েছে। ইজতেমার দ্বিতীয় পর্ব উপলক্ষে মুসল্লিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যান চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণ করা হচ্ছে।f
আরও পড়ুন

সর্বশেষ