সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঅনুমোদনবিহীন রেলক্রসিংয়ে বরযাত্রীর প্রাইভেটকার ট্রেনের ধাক্কায় ধানখেতে

অনুমোদনবিহীন রেলক্রসিংয়ে বরযাত্রীর প্রাইভেটকার ট্রেনের ধাক্কায় ধানখেতে

ময়মনসিংহে অনুমোদনবিহীন রেলক্রসিংয়ে উঠে পড়া বরযাত্রীর গাড়ীকে ট্রেনের ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৬ জুন) দুপুর পৌনে দুইটার দিকে নগরীর সুতিয়াখালি রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বরযাত্রীর গাড়ীকে ট্রেনের ধাক্কা দেয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরীর সুতিয়াখালি এলাকায় একটি অনুমোদনবিহীন রেলক্রসিং আছে। বরযাত্রীর একটি প্রাইভেটকার ওই রেলক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটির সামনে অংশে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি পাশের ধান ক্ষেতে পড়ে যায়। প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি আকতার হোসেন আরও বলেন প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে চলে আসে, ট্রেনের কোন ক্ষতি হয়নি। তবে, ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল আছে বলেও জানান তিনি।
আরও পড়ুন

সর্বশেষ