বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়মওদুদসহ পাঁচ নেতার জামিন

মওদুদসহ পাঁচ নেতার জামিন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

পুলিশের দায়ের করা দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ দলটির শীর্ষ পাঁচ নেতাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মওদুদ ছাড়া বাকি চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এর ফলে আব্দুল আউয়াল মিন্টুর মুক্তির বিষয়ে কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। তবে বাকিদের আরও ৩টি করে মামলা রয়েছে। তাই তারা এখনই মুক্তি পাচ্ছেন না।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

ভাঙচুর ও সহিংসতার ঘটনায় গত বছরের ২৪ সেপ্টেম্বর ও ৫ নভেম্বর মতিঝিল থানায় পুলিশ দু’টি মামলা করে। গত ৮ নভেম্বর সন্ধ্যায় অভিযান শুরু করে গভীর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ পাঁচ নেতাকে আটক করে পুলিশ। পরে এ দুই মামলায় তাদের আটক দেখানো হয়।

মামলা দুটি হচ্ছে মামলা নং ৪৪ এবং মামলা নং-১৬। একটি দায়ের করা হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখে, অন্যটি দায়ের করা হয়েছে ৫ নভেম্বর ২০১৩ তারিখে।

আরও পড়ুন

সর্বশেষ