মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদখেলার সময়নাটকীয় জয়ে পাকিস্তান

নাটকীয় জয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান রেটে স্কোর তাড়া করে ম্যাচ জিতেছে পাকিস্তান।শারজা টেস্টের শেষ দিনে মাত্র ৫৭.৩ ওভার ব্যাট করেই ৩০২ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মিসবাহর দল।ফলে লংকানদের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ১-১ এ ড্র করল পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৩৩ রান নিয়ে শনিবারের খেলা শুরু করেছিল শ্রীলংকা।তবে পাক বোলারদের তোপে আর মাত্র ৮১ রান পরই গুটিয়ে যায় তাদের ইনিংস।দলের পক্ষে প্রসন্ন জয়বর্ধনে ৪৯ ও মাহেলা জয়বর্ধনে ৪৬ রান করেন।পাকিস্তানের আব্দুর রেহমান ৫৬ রানে ৪ উইকেট শিকার করেন।এছাড়াও মোহাম্মদ তালহা ও সাঈদ আজমল  তিনটি করে উইকেট নেন।
৩০২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন পাক ব্যাটাররা।তবে ৪৮ রানের মধ্যে দু ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান।এরপর অভিজ্ঞ ইউনুস খানও দলীয় ৯৭ রানের মাথায়  আউট হয়ে যান।এক পর্যায়ে শেষ ৩৫ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯৫ রানের।আর প্রথমে সরফরাজ ও পরে মিসবাহকে নিয়ে জরুরি কাজটুকু ভালভাবেই সেড়েছেন ম্যাচসেরা আজহার আলী।ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নিয়ে ব্যক্তিগত ১০৩ রানে যখন তিনি আউট হন তখন জয় থেকে মাত্র ৭ রান দূরে ছিল তার দল।আজহারের বিদায়ের পর ৯ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান মিসবাহ।পাক অধিনায়ক ৬৮ রান করে অপরাজিত ছিলেন।লংকান বোলার লাকমাল ৭৯ রানে ৩ উইকেট নেন।
আরও পড়ুন

সর্বশেষ