মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়ফেব্রুয়ারিতে স্থগিত ১৭ জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

ফেব্রুয়ারিতে স্থগিত ১৭ জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত ১৭ জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন  জানিয়েছেন, ওইসব জেলায় খুব শিগগিরই পরীক্ষা নেয়া হবে।

প্রাথমিক ও গণিশিক্ষা মন্ত্রণালয় জানায়, পরীক্ষা শেষে মার্চ মাসে ফলাফল প্রকাশ করা হবে। এর আগে ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগের প্রমাণ পায় মন্ত্রণালয়।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করতে গত ১২ নভেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ১৭ জেলার পরীক্ষা বাতিল করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ