মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মন্ত্রী-এমপির সম্পদ অনুসন্ধানে সিদ্ধান্ত হয়নি: ফয়জুর রহমান

মন্ত্রী-এমপির সম্পদ অনুসন্ধানে সিদ্ধান্ত হয়নি: ফয়জুর রহমান

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী বলেছেন, মন্ত্রী-এমপিদের সম্পদ অনুসন্ধানে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার রাজধানীর সেগুন বাগিচার দুদক কার্যালয়ে কমিশনের মাসিক সংবাদ সম্মেলনে ফয়জুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, তবে কোন মন্ত্রী-এমপির সম্পদের অনুসন্ধান করা হবে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।

অনুসন্ধান কখন থেকে শুরু হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের হলফনামায় মন্ত্রী-এমপিদের দেওয়া সম্পদের সঙ্গে পত্রিকায় প্রকাশিত তথ্য মেলানোর পর যাচাই-বাছাই শেষে আমাদের নিজস্ব প্রক্রিয়ায় অনুসন্ধান করা হবে।

তাদের সম্পদের অনুসন্ধান প্রক্রিয়া কিভাবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণ ব্যক্তিদের মতই মন্ত্রী-এমপিদের সম্পদ অনুসন্ধান করা হবে। তাদের সম্পদের সঙ্গে তাদের স্ত্রী-পুত্র ও কন্যাদের আয়ের উৎস এবং সম্পদেরও অনুসন্ধান করা হবে।’

পাস হওয়া দুদক আইনের বিষয়ে দুদক সচিব বলেন, সংশোধিত দুদক বিলের প্রক্রিয়া নিয়ে কাজ করছি। কিন্তু আদালতে এখন পর্যন্ত সংশোধিত আইন যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ